• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিনামূল্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২১, ০১:২০ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিনামূল্যে বীজ বিতরণ

গৌরনদী প্রতিনিধি :
দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ৪৮ জন কৃষকদের মাঝে বিনামূল্যে পাঁচ প্রকারের শস্যবীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পল্লী উন্নয়ন কার্যালয়ের সভাকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শেষে অপ্রধান শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪% সরল সুদে ঋন বিতরণ করা হয়।