• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ইউপি নির্বাচন : মহিলা প্রার্থী ডালিয়া আক্তারের গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ইউপি নির্বাচন : মহিলা প্রার্থী ডালিয়া আক্তারের গনসংযোগ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি

২৮ নভেন্বর অনুষ্ঠিতব্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়নের ১,২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বাবুগঞ্জে পত্রিকা এজেন্সির মালিক মোঃ সুলতানের স্ত্রী ডালিয়া আক্তার ডলি। তিনি জনগনের প্রেরনায় সংরক্ষিত আসনের মহিলা সদস্য হওয়া এলাকার সাধারন মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

এলাকার ভোটাররা প্রার্থী ডালিয়া আক্তারকে বিজয় করতে তার মাইক প্রতীক নিয়ে পুরোদমে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রার্থী ডালিয়া আক্তার ভোটারদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করছেন ও ভোট প্রার্থনা করছেন। ১,২,৩ নং ওয়ার্ডের ভোটাররা র্দীঘ দিন ধরে অপেক্ষা করছিলেন দলমত নির্বিশেষে গ্রহনযোগ্য সৎ যোগ্য প্রার্থীর।

এ বারের নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা সদস্য হিসেবে তাকে দেখতে চায় এলাকাবাসী।