• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে মেছো বাঘের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১, ১০:১২ পূর্বাহ্ণ
গৌরনদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে মেছো বাঘের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াল গ্রামে ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বন কর্মকর্তা।

ওই গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তার বসতবাড়ির পাশের নির্জন ধানক্ষেতে প্রতি রাতে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর নিধন করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের পাশে গিয়ে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় মৃত মেছো বাঘটি দেখতে পাওয়া যায়।