জি,এম-আদল,মঠবাড়িয়া প্রতিনিধি
মঠবাড়িয়ার তুষখালীতে তুষখালী ইউনিয়ন তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২১ বুধবার ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩৯ জন।
প্রার্থী হিসেবে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা হলেন বেলায়েত আকন,আমির হোসেন হাং, আল আমিন আকন , হাবিবুর রহমান হাং,কামাল হাং,আব্দুল হালিম,বাচ্চু মৃধা, জুলফিকার খান।
সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলেন আসমা বেগম ও রেশমা আক্তার। সকাল ১০- বিকাল ৪ টা প্রর্যন্ত এই ভোট কার্যক্রম চলে।
যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন বাচ্চু মৃধা, জুলফিকার খান,আল আমিন আকন, আব্দুল হালিম, ও রেশমা আক্তার।