• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে ১০১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১, ১৪:৪২ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে ১০১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরন

মংচিন থান,তালতলী(বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে উপজেলা পরিষদ চত্তরে এফ এইচ এর আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ঞু এলাকায় ব্রি-৬৭ জাতের বীজ বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার(১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কপ্লেলেক্স মাঠে ৮৪০ কৃষকদের মাঝে বীজ ৮ কেজি করে ৮৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে ব্রি-৬৭ জাতের বীজ বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন এরিয়া প্রোগ্রামার এফ এইচ ফারুক আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন, কৃষি অফিসার সিএম রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ এইচ এর সিটিএল আসাদুল ইসলাম।
পরে আর একটি অনুষ্ঠানে মাধ্যমে তালতলী কৃষি অফিসের আয়োজনে রবি সিজনের প্রনোদনায় কৃষকদের মাঝে খেসারি ১ কেজি করে ১৫০জন,সরিষা ১ কেজি করে ২০ জনকে বিতরন করা হয়।###