• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রিবাহী পরিবহন থেকে জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ
যাত্রিবাহী পরিবহন থেকে জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি

বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া বাইবাস এলাকায় চেকপোষ্ট বসিয়ে যাত্রিবাহী পরিবহন ও পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে পাঁচ মন জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নেহের নিগার তনু ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও বিভাগীয় ছোটমনি নিবাসে বিতরণ করা হয়।