• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন’র হাতপাখা প্রতিক সমর্থনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১, ১৪:৪৯ অপরাহ্ণ
রহমতপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন’র হাতপাখা প্রতিক সমর্থনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যানপদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী হযরত মাওলানা আঃ হাকিম এর নির্বাচনী প্রচারণার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই এর মনোনীত হাত পাখার প্রার্থী হযরত মাওলানা আঃ হাকিমের সমর্থনে মধ্যক্ষুদ্রকাঠী বেপারী বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ৩ শতাধিক কর্মী সমর্থক স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন ক্ষুদ্রকাঠীর সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা মাওলানা আঃ হাকিমকে হাতপাখা প্রতীকে ভোট দিতে আহবান জানান।