• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে এম খান ট্রেডিং সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ
নলছিটিতে এম খান ট্রেডিং সেন্টারের শুভ উদ্বোধন

নলছিটি প্রতিনিধি:: ঢাকা ও চট্টগ্রামের পাইকারী মূল্যে লৌহজাত মালামাল, রড,সিমেন্ট, ইটসহ নির্মাণ সামগ্রী বিক্রির অঙ্গীকারে আজ ১৯ নভেম্বর ঝালকাঠি জেলার নলছিটিতে মেসার্স এম খান ট্রেডিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। বাংলাদেশের একজন প্রথমশ্রেণীর বিশিষ্ট ঠিকাদার, ব্যবসায়ী ও সমাজসেবক এম খান গ্রুপের পরিচালক মোঃ মাহফুজ খান ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। নলছিটি টু দপদপিয়া সড়কের মল্লিকপুরে চারতলা বিশিষ্ট ওই প্রতিষ্ঠানের নীচতলায় লৌহজাত মালামালসহ নির্মাণ সামগ্রী পাইকারী ও খুচরা বিক্রি করা হবে। এছাড়া ওই ভবনে নলছিটি উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল অথবা ক্লিনিক শীঘ্রই চালু করারও কথা রয়েছে। আজ ১৯ নভেম্বর আসর নামাজের পর হাজার হাজার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদের মাধ্যমে এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে ।