• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুনিকে ধর্ষণ, ধর্ষক আতিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১, ১৩:৪৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুনিকে ধর্ষণ, ধর্ষক আতিক গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার (১৭ নভেম্বর) রাতে এক তরুণী ধর্ষণের অভিযোগে বাকেরগঞ্জ থানায় আতিক খান (২২) কে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার নামিয় আসামি আতিক খান বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের জাকির খানের পুত্র। শুক্রবার সকালে ধর্ষক আতিক খানকে ক্ষুদ্রকাঠী গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৭ নভেম্বর আতিক ভিকটিমকে তার নিজ বাড়িতে নিয়ে রাত ৬টা থেকে একাধিকবার ধর্ষণ করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক একাধিক ধর্ষণ করেছে বলে থানায় ভিকটিম বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে গ্রেফতার করেছে।