ফাহিমা হোসেন,ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে টাঙ্গাইল জেলা সমিতির
আগামী ৫ই ডিসেম্বর ২০২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতালিস্থ টাঙ্গাইল জেলা সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোমের কনকা দি ওরো একটি হল রুমে আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মজিবর রহমান মিয়া। নির্বাচন কমিশন সদস্য সচিব রাজিব রহমানের পরিচালনায় এ সময় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী রেজাউল করিম রিপন, ইসরাফিল বারী,রাসেল আল মামুন,মামুনুর রশিদ,সাধারন সম্পাদক প্রার্থী লিটন মিয়া,মির্জা সাজ্জাদ হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সাংগঠনিক সম্পাদক আলহাজ খান। এ সময় নির্বাচন কমিশন ও টাঙ্গাইলের গন্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান নজরুল,সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান,মাসুদ হাসান জুয়েল,নির্বাচন কমিশন সদস্য মাসুদুর রহমান খান সহ আরো অনেকে। এ সময় নির্বাচন কমিশন সদস্যবৃন্দ বলেন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আমাদের লক্ষ। প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী ইসরাফিল বারী বলেন এলাকা,গ্রাম দেখে নয় ভোট দিবেন যোগ্য প্রার্থী দেখে।সুখে দুখে যিনি টাঙ্গাইলবাসীর পাশে থাকবে তাকেই ভোট দিবেন। সকল দিক বিবেচনা করলে ভৌটাররা আমাকেই ভোট দিবে।