উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী জিলানুর হাওলাদার (২৮)কে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রি বাজার থেকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান সহ একদল চৌকস পুলিশ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান,
২০১৪ সালে জেলা ডিবি পুলিশ মাদকের অভিযানে গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী জিলানুর রহমান অভিযানে থাকা পুলিশের পেটে ছুড়ি চালিয়ে আহত করে। এ ঘটনায় বামরাইল ইউনিয়নের জয়শ্রী গ্রামের আঃ রহমানের ছেলে জিলানুরকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার জি আর ৪০/১৪। ওই মামলায় আদালতে জিলানুরকে ৫ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছে আদালত। রায়ের পর থেকে আসামী জিলানুর পলাতক থাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷