• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মসজিদের নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ণ
গৌরনদীতে মসজিদের নতুন ভবন উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল মোল্লা বাড়ি বাইতুন নুর জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুমআ নামাজের পূর্বে মসজিদ কমপ্লেক্সে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন গেøাবাল হ্যাভেন এমবি প্রাইভেট কোম্পানীর জেনারেল ম্যানেজার শাহআলম কবিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সিকদার মামুন, ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা, নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য এচাহাক মৃধা, সাংবাদিক জিএম জসিম হাসান প্রমূখ।