• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ণ
অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা, ওয়ার্কশপ ও আলোচনা সভা নগরীতে অনুষ্ঠিত হয়। “রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” শিরোনামে সুজন- সুশাসনের জন্য নাগরিক আয়োজনে ও দ্যা হাংগার প্রজেক্ট- দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় সকাল ১০ টায় নগরীর শিক্ষক ভবণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আইসিডিএ এর উপদেষ্টা আনোয়ার জাহিদ, সুজন জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, সুজন মহানগর সাধারণ সম্পাদক রফিকুল আলম, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সভাপতি স্বপন খন্দকার, ৭১ টিভি বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, দ্যা হ্যাংগার প্রজেক্ট সমন্বয়ক মেহের আফরোজ মিতা প্রমুখ।