• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় চায়না জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১, ১৭:৫৮ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় চায়না জাল জব্দ

গৌরনদী প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বিভিন্ন বিল এলাকা থেকে জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক চায়না-দুয়ারী জাল জব্দ করে উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মৎস্য ও প্রানী সম্পদ অদিধপ্তরের যৌথ অভিযানে জালগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও প্রানি সম্পদ কর্মকর্তা আশুতোষ রায়।