• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিজাম উদ্দিন বিপুল ভোটে পরিচালক পদে জয়লাভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১, ০৩:০৭ পূর্বাহ্ণ
নিজাম উদ্দিন বিপুল ভোটে পরিচালক পদে জয়লাভ

খান আব্বাস:
লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেন মোঃ নিজামউদ্দিন (সিআইপি)।

নিজাম উদ্দিন এ্যাডভেন্সার লঞ্চ নিজাম শিপিং লাইনস এর ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইর পরিচালক ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট পদে রয়েছেন।

নৌ চলাচল সংস্থার দ্বি বার্ষিক নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেন।২০২২-২৩ কার্য মেয়াদে গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে পরিচালক পদে প্রার্থী হয় নিজামউদ্দিন। যার বেলেট নং ২৭।
দীর্ঘ দুই যুগ পর সংস্থাটি নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটি।

আজ ২০ নভেম্বর শনিবার ঢাকার নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।