• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল শিকদারের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ণ
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল শিকদারের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল শিকদারের গনসংযোগ অব্যহত রয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রহমতপুর ইউনিয়ন এর বকুলতলা, ক্ষুদ্রকাঠী সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সাথে নিয়ে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যক্তি ইমেজ ও পারিবারিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে “ঘোড়া” প্রতীকের পক্ষে একটি অবস্থান তৈরি করেছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল শিকদার গনসংযোগকালে বলেন,রহমতপুর ইউনিয়নবাসীর পাশে সব সময় ছিলাম ভবিষ্যতেও থাকবো।

তিনি বলেন আগামী ২৮ নভেম্বর আপনারা চেয়ারম্যান পদে “ঘোড়া” প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে বিগত দিনের মতইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিন।