ফাহিমা হোসেন,ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোম সফররত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ,টাঙ্গাইলের কৃতি সন্তান এডঃ মামুনুর রশিদকে সংবর্ধনা দিয়েছে ইতালিস্থ টাঙ্গাইল জেলা সমিতি। রোমের একটি হল রুমে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মজিবুর রহমান মিয়া। নির্বাচন কমিশন সদস্য রাজিব রহমানের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডঃ রেজাউল কবির,সদস্য সাজু সাহা,টাঙ্গাইল জেলা সমিতির তথ্য ও গবেষণা সম্পাদক এম সোলয়মান খান,টাঙ্গাইল জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান নজরুল,সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব,মাসুদ হাসান জুয়েল,নির্বাচন কমিশন সদস্য মাসুদুর রহমান খান,রোমা নর্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা রমজান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবাসের মাটিত ঐক্যবদ্ধ ভাবে দেশের ভাবমূর্তি উজ্জল করতে কাজ করতে হবে।