• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নের পদ্মাসেতুতে ২০২২ সালের ৩০ জুন যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২১, ১৩:৪৭ অপরাহ্ণ
স্বপ্নের পদ্মাসেতুতে ২০২২ সালের ৩০ জুন যান চলাচল শুরু

ডেস্ক: পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থব-ছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।