• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীর চিরাপাড়ায় নৌকার অফিস ভাংচুর ও সর্মথকদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১, ০৩:১০ পূর্বাহ্ণ
কাউখালীর চিরাপাড়ায় নৌকার অফিস ভাংচুর ও সর্মথকদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি নির্বাচনে নৌকার মার্কার অফিস ভাংচুর ও সর্মথকদের উপর হামলার ঘটনাস্থল সোমবার রাতে পরিদর্শন করেন এবং নৌকা মার্কার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মাহমুদ খান খোকন এর পক্ষে জনসাধারণের কাছে পুনরায় ভোট চেয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন মহারাজ।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুস শহীদ, সহ সভাপতি ও চিরাপাড়া ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদ খান খোকন, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোঃ জাহানগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহানগীর আলম, সাধারন সম্পাদক মোঃ রাকিব উদ্দীন পাবেল প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ এর সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।