• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১, ০৭:২৩ পূর্বাহ্ণ
রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

গৌরনদী প্রতিনিধি

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে বরিশালের গৌরনদীতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সিপিবির উপজেলা সভাপতি মনোজ গোমস্তা, অপরাজিতা লাকী আমিনসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপান্তরের সিবিসি ঝুমু কর্মকার ও উপজেলা কো-অর্ডিনেটর সঞ্জীব কুমার পাল। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ও অপরাজিতারা উপস্থিত ছিলেন।