• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ’র গনসংযোগন অব্যহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১, ১৭:৪২ অপরাহ্ণ
রহমতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ’র গনসংযোগন অব্যহত

নিজস্ব প্রতিবেদক

অসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে আনারস প্রতীক নিয়ে জয় জয় কার অবস্থার সৃষ্টি হয়েছে। ইউনিয়নের সর্বত্বই আনারস প্রতীকের জনসমর্থন সৃষ্টি হয়েছে।

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারী বরাদ্দের সুষম বন্টন ও প্রকৃত অসহায়-দুস্থদের খুঁজে বের করে স্বাবলম্বী করণের ব্যবস্থার মাধ্যমে রহমতপুর ইউনিয়নকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ভোট প্রার্থণা করে ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ করে চলছেন।

মঙ্গলবার দিনভর রহমতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডরে বাদামতলা, খেজুরতলা, পশ্চিম রহমতপুর এলাকায় কর্মীসমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত দিনের মত উন্নয়ন এর ধারা চলমান রাখতে ভোট প্রার্থনা করছেন।

সরোয়ার মাহমুদ বলেন উন্নয়নের স্বার্থে দল মতের উর্ধ্বে থেকে উন্নয়নের ধারা অব্যহত রাখতে অতীতের মত “আনারস” প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।