• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ণ
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সায়েন্সল্যাবে বাসে হাফ পাস ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড় ও ফুটওভার ব্রিজের নিচের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন। তারা সড়কে বসে হাফ পাসের দাবিতে স্লোগান দিতে থাকেন।

এই অবরোধ কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

আডিয়াল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম জানান, সব পরিবহনে হাফ পাস ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
সূএঃবাংলা ট্রিবিউন