• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার ব্যাপক প্রচারনা চালাচ্ছেন ভাইস চেয়ারম্যান সুমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১, ১৭:৪০ অপরাহ্ণ
চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার ব্যাপক প্রচারনা চালাচ্ছেন ভাইস চেয়ারম্যান সুমন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকনের নৌকা মার্কার ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন। আজ মঙ্গলবার সকাল থেকে চিরাপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় জনসাধারণের দ্বারেদ্বারে গিয়ে নৌকা মার্কার লিফলেট বিতরন করেন এবং আগামী ২৮ নভেম্বর উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় জনসাধারণকে মাহমুদ খান খোকনকে পুনরায় ভোট দেয়ার জন্য আহবান জানান।