• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রঙ্গশ্রীতে স্কুল-মাদ্রাসায় চিকিৎসা উপকরণ ও স্যানিটারী প্যাড বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ
রঙ্গশ্রীতে স্কুল-মাদ্রাসায় চিকিৎসা উপকরণ ও স্যানিটারী প্যাড বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা উপকরণ এবং স্যানিটারী প্যাড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন’র ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার, সেইন্ট বাংলাদেশের শিশুদের জন্য কর্মসূচি’র প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা। ##