• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ফুটপাতে শীতের পোষাক কিনতে ক্রেতাদের ভির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ
ভোলার ফুটপাতে শীতের পোষাক কিনতে ক্রেতাদের ভির

এম ইসমাইল, ভোলা সদর।।

দ্বীপজেলা ভোলায় শীত জেঁকে বসেছে। আর এ কারণে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছে বিভিন্ন পেশার মানুষ । গত কয়েকদিন ফুটপাতে ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বুধবার (২৪ নভেম্বর) রাতে সরেজমিন ঘুরে দেখা যায়, ভোলা সদর উপজেলার সদরের অবস্থিত নতুন বাজার এলাকায় শীতের পোশাক সাজিয়ে বসেছেন। এখানে ২৫টির মতো দোকান রয়েছে। কয়েকদিন শীত পড়ায় পোশাক কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। প্রতিদিন এ সব দোকানে ভিড় লেগে থাকছে। কোনো দোকানে এক দামে, কোথাও দামাদামি করে চলছে বিক্রি।

এ সব দোকানে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের পোশাক মিলছে। যার মধ্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, হাত মোজা, কান মোজাসহ শীতের সব রকম পোশাক। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হাক-ডাকে চলে বেচা-কেনা। এছাড়াও শহরের সদর রোডে এবং কোটমসজিদের অপর সাইটেও শীতের পোশাক বিক্রি হচ্ছে।

নতুন বাজারের ফুটপাতের ডাক নাম হচ্ছে পুরান মার্কেট। এই নামে ভোলা বাসি যেনো এক ডাকেই চিনে।

নতুন বাজারের বিক্রেতা সজিব বলেন, ২/৩ দিন ধরে শীতের পোশাক বিক্রি বেড়েছে। শীত আরও বৃদ্ধি পেলে বিক্রি বাড়বে। আমি ৫ গাইড পোশাক উঠাইছি দোকানে,এতে মোটামুটি ভালো পোশাক রয়েছে।

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বোরাক চালক মোঃ লিটন বলেন,২৫০ টাকায়ে একটি জ্যাকেট কিনেছি, ছোট মেয়ের জন্য ৫ টা শীতের সোয়েটার কিনেছি ৩২০ টাকায়ে। এই মার্কেটে কম দামে শীতের পোশাক পাওয়া যায়।