• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদী ও বাবুগঞ্জে ১০ বহিরাগত আটক, ১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ণ
মুলাদী ও বাবুগঞ্জে ১০ বহিরাগত আটক, ১ জনের  কারাদণ্ড

নিউজ ডেস্কঃ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অ‌ভি‌যো‌গে বরিশাল জেলার দুই উপজেলায় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মুলাদী ও বাবুগঞ্জে তাদের আটক করা হয়।

‌আজ (রোববার ২৮ ন‌ভেম্বর) দুপুর পর্যন্ত তা‌দের আটক করা হ‌য়ে‌ছে।

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মোঃ শাহাজাহান ও অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (হেড‌কোয়ার্টার) ফরহাদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই কর্মকর্তা জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৭ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এরমধ্যে আলা‌মিন ( ২৬) নামে একজন মুলাদী উপ‌জেলার গাছুয়া এলাকার আলতাফ সরদা‌রের ছে‌লেকে ৭দিনের দণ্ড দেওয়া হয়।

আর আটক বাকি ৯ জনের বিষ‌য়ে পরবর্তী‌তে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে ব‌লেও জানান পু‌লিশ সুপার।

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল জেলার তিনটি উপজেলার ৫ টি ইউনিয়নে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।