• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুরের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার উজ-জামান-মিলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১, ১৩:৫৪ অপরাহ্ণ
রহমতপুরের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার উজ-জামান-মিলন

বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হাজার ৪ শত ২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান-মিলন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনিত হাতুরী প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মাহমুদ পেয়েছেন ৩ হাজার ৯ শত ৪৪ ভোট।

ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বাহিনীর টহল ছিল প্রতি কেন্দ্র। ১০টি কেন্দ্রে ৬০টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৫শ ৫৩ জন।