• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোডেক বোয়ালিয়া-০২ শাখা কর্তৃক ০২টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১, ১৭:৫৭ অপরাহ্ণ
কোডেক বোয়ালিয়া-০২ শাখা কর্তৃক ০২টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বোয়ালিয়া-০২ শাখা কর্তৃক আয়োজিত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ৪নং চরাদি সালেহীয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ল ্ও ৯৪ নং বটবালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে (সর্বমোট ১২৫জন শির্ক্ষাথী) বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরন করা হয়। উক্ত স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আরিফুজ্জান সমাজ সেবা কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলা বরিশাল। আরো উপস্থিত ছিলেন চরাদি সালেহীয়া সরকারী প্রাথমিক বিদ্যায়লের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্জ মোঃ মোশারেফ হোসেন, কোডেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমার এলাকা ব্যবস্থাপক কোডেক বোয়ালিয়া এলাকা , শাখা ব্যবস্থাপক জনাব মোঃ নজরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল অত্রস্কুলের শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এলাকা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান কোডেকের কার্যক্রম তুলে ধরেণ এবং বলেন ক্ষুদ্র ঋন কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমের মাধ্যমে কম্বল বিতরণ, স্বাস্থ্য ক্যাম্প, চক্ষু শিবির, স্বাস্থ্য সহায়তা, স্কুল ব্যাগ বিতরণ, ছাত্রীদের জন্য আলাদা টয়লেটসহ স্বাস্থ্য সুবিধা প্রদান করে আসছে। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষাথীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত শিক্ষার মানউন্নয়নে কর্ম এলাকায় কোডেক এ ধরনের কার্যক্রমে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।