• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি

২০২১-২০২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কৃষি বিভাগের বাস্তবায়নে উপজেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমানসহ অন্যান্যরা।