• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাটকা পরিবহনের দায়ে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ
জাটকা পরিবহনের দায়ে অর্থদন্ড

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে যাত্রিবাহী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে চারটি ককসিট ভর্তি বিপুল পরিমান জাটকা জব্দ করেছে প্রশাসন।
এসময় পৃৃথক দুই মামলায় গাড়ী চালক ও সুপারভাইজারকে ১৩ হাজার পাঁচশ’ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৪দিন ও ২০দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মোবাইল কোর্ট চালিয়ে এ রায় ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার সহ গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা। শেষে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।