• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে র‍্যালি-আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে র‍্যালি-আলোচনা সভা

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও সদ্য বিজয়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, মো. আবদুল বারেক সিকদার, বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান খান, কৃষি বিষয়ক সম্পাদক মো. আ. করিম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আঃ ছত্তার হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাস, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাকিব মৃধা প্রমূখ।