• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় শত্রুতাবশত শতাধিক গাছের চারা কর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২১, ১২:০৪ অপরাহ্ণ
হিজলায় শত্রুতাবশত শতাধিক গাছের চারা কর্তন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর গুয়াবাড়িয়া এলাকার ৮ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধ মহিলার শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ চাচাতো ভাই।এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃবেলায়েত হোসেন ঢালীর কাছে অভিযোগ করেছেন বলে ও জানান।ভুক্তভোগী বৃদ্ধা শাহানাজ বেগম ও তার পরিবারের লোকজন জানায়, নুর ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম মাসুদের নামে বৃদ্ধা মহিলা শাহানাজের চাচাতো ভাই আঃ গনি মীরের পুত্র মোঃ সুমন থেকে প্রায় দুই বছর আগে১০ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে চলাচলের রাস্তার পাশে ৬ মাস আগে মেহগনি গাছ,সুপারি গাছসহ শতাধিক ফলদ,বনজ,ও কাঠের গাছ লাগান ভুক্তভোগী পরিবারটি।কিন্তু চাচাতো ভাই মোঃ সুমন মীরার নেতৃত্বে সেরাজুল হক মীরার পুত্র মোঃ সাইফুদ্দীন ও বাহাউদ্দীন গংরা ৩ ডিসেম্বর বিকেলে এ চারাগাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।অভিযোগ স্বীকার করে সুমন মীর বলেন,জমি আমাদের উল্টো সে (শাহানাজ)জোরকরে গাছ লাগিয়েছেন।গাছ কাটার বিষয়ে বলেন, আমি নিজেই গাছগুলো কেটে পরিস্কার করে ফেলেছি অন্য কেউ না।স্থানীয় কবির নামে একজন বলেন, প্রকৃতপক্ষে ঐ জমির মালিক মোসাঃ শাহানাজ বেগম এবং তার সন্তানেরা।তারা এলাকায় দুর্বল হওয়ায় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক এ ঘটনা ঘটিয়েছে।হিজলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী বলেন,আমার কাছে এসেছিল আমি স্থানীয় ইউপি সদস্যকে ঘটনা স্থানে নিয়ে দেখানোর পরামর্শ দিয়েছি।এ বিষয়ে সুমনের আপন বড় ভাই মোঃ জুলহাস বলেন,যতটুকু জানি জমিটা আমার বাপচাচাদের আমি চিটাগাং থাকি ওর (সমন) সাথে আমার ভালো সম্পর্ক এবং যোগাযোগ নেই।এ বিষয়ে হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।