এম ইসমাইল
দেশব্যাপী ইউপি নির্বাচনে লেগেছে হাওয়া।নিজেদের অধিকার ও দায়িত্ববোধ সম্পর্কে জনগণ চায় সৎ, শিক্ষিত, চরিত্রবান, আদর্শিক ও সমাজসেবার মানসিকতা সম্পন্ন যোগ্য মানুষ জন-প্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক।
যারা সুখে-দুঃখে জনগণের পাশে থাকবে কেবল তারাই জন-প্রতিনিধি হওয়ার অধিকার রাখে। তেমনই একজন জন-প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম (টিপু)।তিনি আসন্ন আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী।
সাধারণ মানুষের অভিমত জাহিদুল ইসলাম (টিপু)
তার নিজ এলাকার মানুষের ব্যাক্তিগত,পারিবারিক ও সামাজিক সমস্যা শুনলেই তিনি তাৎক্ষনিক সে জায়গায় ছুটে গিয়ে সমাধানের চেষ্টা করেন। ঘুষ কিংবা দূর্নীতির সাথে সম্পৃক্ত নন এবং স্বচ্ছ মানুষ হিসেবে এলাকায় বেশ পরিচিতি।
জনগণের হৃদয় মাঝারে ঠাঁই পাওয়া মোঃ জাহিদুল ইসলাম (টিপু) বলেন, ‘সঙ্কটে মানুষের পাশে থাকাই মানবতা। আমার দাদা, নানা, বাবা’র আর্দশ বুকে ধারন করে আপনাদের সেবা করতে চাই। আমার নানা মরহুম আলহাজ্ব ছেলামত আলী দীর্ঘ ২৫ বছর চেয়ারম্যান থেকে আলীনগর ইউনিয়নের মানুষদের সেবা করে গেছেন।আমার দাদা মরহুম আলহাজ্ব মুসলিম মেম্বার সুদীর্ঘ ৩৫ বছর আলীনগর ইউনিয়নের বৃহত্তম ২নং ওয়ার্ডের মেম্বর থেকে জনগণে সেবা করতে গেছেন।তারই ধারাবাহিকতায় আমার বাবা বর্তমান মেম্বার মোঃ নুরুল ইসলাম (সরকার) গত ৩৫ বছর জনগনের রায়ে ২নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে জনগণের সোবা করে আসছেন। বর্তমানে আমার বাবা অসুস্থ্য। তার আদেশক্রমে আমি আলীনগর ২নং ওয়ার্ডবাসীর আগামী দিনের পথচলায় সুখ-দুঃখের সাথী হয়ে বেঁচে থাকতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবে চিরকাল মানুষের সেবা করে যেতে চাই নিজের এলাকার দরিদ্র জনগোষ্ঠীর বিপদকালীন মুহুর্তে পাশে থেকে কাজ করতে চাই।
তিনি আরও জানান, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমি আশা করি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আর জনগণ যদি আমার পাশে থাকে তাহলে আমি জনগণের আরো সেবা করার সুযোগ পাবো। আমি মেম্বার হতে চাই না, আমি একজন মেম্বার নামের সেবক হতে চাই। এলাকার গরীব দুঃখীদের সেবা করতে চাই।