• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বোমা বিস্ফোরনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে বোমা বিস্ফোরনের ঘটনায় মামলা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ফারিহা পার্ক সংলগ্ন দক্ষিণ মাদ্রা এলাকার একটি পরিত্যাক্ত ঘরে রাতের আধারে বোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী করা হয়েছে বোমা তৈরির কারিগর ও বিস্ফোরনে গুরুতর আহত বেজগাতী গ্রামের মৃত বারেক হাওলাদারের পুত্র হারুন হাওলাদারকে।
রবিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, বোমা বিস্ফোরনের ঘটনায় শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ এবং আরো ৩/৪জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আব্দুর রহমান মীর নামের এক আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।