বরিশাল ব্যুরো
সব ধরনের নির্মান সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও অতিরিক্ত ২ ভাগ আয়কর প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঠিকাদাররা। ঠিকাদার ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও পরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচীর সভাপতিত্ব করেন পরিষদের আহŸায়ক হালিম রেজা মোফাজ্জেল।
বক্তারা বলেন, নির্মাণ সামগ্রী এসএস, এসএস পাইপ, এমএস পাইপ, এমএস সীট, ফ্লাট বার, স্কয়ার বার, থাই গøাস, ইট, পাথর, সিমেন্ট, বালু, কয়লা, জ্বালানী তেল, কাঠ, সেনিটারি ও ইলেক্টিক সামগ্রীর দাম ২৫ থেকে ৪৫ ভাগ বৃদ্ধি পয়েছে। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক ও অসহনীয় মূল্য বৃদ্ধির ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এভাবে চলচে আমাদের ঠিকাদারী ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই ঠিকাদাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
কর্মসূচীতে বক্তব্য রাখেন ঠিকাদার মাহামুদুল হাসান চঞ্চল, মো: আসাদুজ্জামান আসাদ, মহসিন মিয়া লিটন, মাসুদ সেরনিয়াবাত, আরিফুল হক মাসুদ, ফয়সাল আহম্মেদ মুন্না, সালাউদ্দিন খান সুমন, মো: পারভেজ চান, আসরাফুল ইসলাম সোহেল, সাকিব আহমেদ, সুকুমার শীল প্রমুখ।
পরে ঠিকাদাররা বরিশাল জেলা প্রশাসনের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শহীদুল ইসলাম এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ##