এম ইসমাইল
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (০৮ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান।
তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে। নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে। কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপত্র জমা দিয়ে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটন গণমাধ্যমকে বলেন, ইলিশাবাসি আমাকে ০৫ জানুয়ারি তাদের মুল্যবান ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি ইলিশা ইউনিয়ন কে একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়ার চেস্টা করবো ইনশাআল্লাহ।