ইউসেপ বাংলাদেশ বরিশাল আউট রিচ্ সেন্টারের আয়োজনে কর্মহীন যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি প্রকল্পের আওতায় ইউসেপ বরিশাল টেকনিক্যাল স্কুলে এক নিয়োগ কর্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ কর্তা কমিটির সভাপতি ও রীনা কটন মিলস এবং পলিমার এর সত্বাধীকারিনী জনাব নাজমুন নাহার রীনা, ক্যামিষ্ট ল্যাবরেটরিজ লিঃ এর জেনারেল ম্যানেজার কাজল ঘোষ, রেফকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মিরন, ফরচুন সুচ কোম্পানি লিঃ এডমিন ম্যানেজার মোঃ রুহুল আমিন ও অন্যান্য নিয়োগ কর্তা কমিটির সদস্যবৃন্দ এবং ইউসেপের পক্ষে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, হেড অব টেকনিক্যাল স্কুল মোঃ শাহ-আলম এবং মোঃ সাইদুর রহমান- অফিসার ডিইইডি এবং মোঃ ফারুক হোসেন অফিসার ডিইইডি ও অন্যান্য সহ কর্মী বৃন্দ। নিয়োগ কর্তা কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ধোধন এবং পরিচয় পর্ব কাযৃক্রম সম্পন্ন হয়। তিনি ২৪ তম সভার মিটিং মিনিটস সকলের সম্মূখে পাঠ করেন এবং কোন সংশোধণী না থাকায় চুড়ান্তভাবে অনুমোদিত হয়।