হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী।অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন,কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে ৫ জয়িতা নারীদের সংবধনা দেওয়া হয়।