• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২১, ১৪:২৪ অপরাহ্ণ
বেতাগীতে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও শপথ

সৈয়দ নূর-ই-আলমঃ
‘আপনার অধিকার আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন। ‘ এ প্রতিপাদ্যের আলোকে বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মানববন্ধন, আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। এরপর বেলা ১১ টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল আমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.জেড. বদরুদ্দোজা জয়েল, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সালাম । এছাড়া এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমের সংবাদকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুপুরে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।