হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা আগুনের পুড়ে ছাই হলো রান্না ঘর।উপজেলার বরজালিয়া ইউনিয়নের কাইছমা সংলগ্ন ফকির বাড়িতে এ ঘটনাটি ঘটছে বলে জানা যায়।৮ ডিসেম্বর সন্ধ্য ৭ টার সময় বাবলু ফকিরের রান্না ঘরে এ আগুন সূত্রপাত হয়।সন্ধ্যার পরে শহিদ ফকিরের স্ত্রী অজু করতে গেলে হঠ্যৎ রান্না ঘরে দাউ দাউ করে জ্বলতে দেখলে ডাকচিৎকার করে।তখন স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।এই সংবাদ পেয়ে হিজলা উপজেলা ফায়ার সার্ভিস ঘটনা স্থানে যায়।স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবীর বলেন যদি স্থানীয়রা আগুন নিভাতে সহযোগিতা না করলে পুড়ে বাড়িটি পুড়ে যেত।তবে স্থানীয়দের ধারনা বিদ্যুৎতের র্শটসাকিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান।