• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের আস্থার বাতিঘর মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন মিঠু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ
জনগণের আস্থার বাতিঘর মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন মিঠু

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত সাবেক সফল মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক মেম্বারের সুযোগ্য সন্তান দুইবারের সফল বর্তমান মেম্বার মোঃ জাকির হোসেন মিঠু। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।শুধুই জনগণকে ভালবাসা নয়,জনগণকে চমক দেখিয়ে যে রেকর্ড তৈরী করেছেন, সে কারণে ৬নং ওয়ার্ডের জনগণ তাকে আস্থার বাতিঘর হিসেবে অনন্য নামে রুপান্তরিত করেছেন।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এবারও ইউপি নির্বাচনে সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ জাকির হোসেন মিঠু।

জাকির হোসেন মিঠু বলেন, আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়ার্ডের খেজমত করে গেছেন তার কর্মগুনে মানুষ তাকে আজীবন মনে রাখবে। বাবার মৃত্যুর পর এই ওয়ার্ডের জনগণ আমাকেও পর পর তিনবার তাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করেন।তাদের ভালোবাসা নিয়ে এবারও আমি ওয়ার্ডের মানুষের সাথে আছি। তাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম,আছি থাকবো ইনশাআল্লাহ্। আমার যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে সকলের উপকার করে গেছি বিগতদিনে। আমার বাবার দেখিয়ে যাওয়া মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাবো মৃত্যু আগ পর্যন্ত ইনশাআল্লাহ্।

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।