বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকরগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, সৈয়দ মোজাম্মেল, জাপা নেতা মানিক হাওলদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম। সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় খায়রুন নাহার, শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে মাহাবুবা শিকদার, নির্যাতন বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় লায়লা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মনিরা বেগম (নুপুর) ও সফল জননী হিসাবে রওশন আক্তারকে জয়িতা পুরস্কারে ভুষিত করে তাদের পুরস্কৃত করা হয়।