• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া দিবস বামনায় ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ
বেগম রোকেয়া দিবস বামনায় ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা।

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদানের মধ্যদিয়ে বরগুনার বামনায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, রুমি খানম, সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, দৈনিক সাগরকূল সম্পাদক নেসার উদ্দিন। অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিণ জাহান।
এসময় সমাজে বিষেশ অবদান রাখায় ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন, নিজ কর্মক্ষেত্রে অর্থনৈতিকভাবে সফল নারী শিল্পী রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী পরভীন সুলতানা, সফল জননী মেহেরুন্নেসা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়া নারী মোসা. সালমা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী মোসা. আকলিমা বেগম।