• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
“আপনার অধিকার, আপনার কর্তব্য, দুর্নীতিকে না বলুন” এই স্লোগানে মেহেন্দিগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে দুর্নীতি বিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (ডিজেইউএস) এর সহযোগিতায় আয়োজিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা কৃষি কমকর্তা মোঃ হারুন অর রশিদ, জনস্বাহ্য প্রকৌশলী মামুন হোসেন, খাদ্য কমকর্তা মোঃ আমজাদ হোসেন, সমবায় কর্মকর্তা শেখ আল মামুন, সাংবাদিক আবুল কালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।