• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেকারত্ব, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান যুবমৈত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১, ১১:৫০ পূর্বাহ্ণ
বেকারত্ব, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান যুবমৈত্রীর

বরিশাল ব্যুরো
বেকারত্ব, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন যুবমৈত্রী। নগরীর ফকির বাড়ি রোডের কার্যালয়ে জেলা যুবমৈত্রীর উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় এ কথা জানান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুব মৈত্রী বরিশাল জেলা সম্মেলন আগামী বছরের ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মধ্যদিয়ে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করা হবে। এসময় বেকারত্ব, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। যুবমৈত্রীর জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, জেলা সাধারণ জামাল উদ্দিন, জেলা নেতা আলমগীর হোসেন মৃধা, আনোয়ার হোসেন হালিম, জাহিদ হোসেন খান ফারুক, জামাল গাজী, কুমার আকাশ, রফিকুল ইসলাম, আঃ মান্নান শিকদার প্রমুখ।##