গৌরনদী প্রতিনিধি \ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে মন্ত্রীর কর্মময় জীবনী নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। পরে মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজত অনুষ্ঠিত হয়। একইদিন রাতে উপজেলার মাহিলাড়ায় ইউনিয়ন যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে কেক কাটা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। অপরদিকে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ উপজেলা আগৈলঝাড়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বিস্তৃত কর্মময় জীবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এছাড়াও আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর উদ্যোগে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন পালন করা হয়েছে। একাডেমির এডহক কমিটির সভাপতি এসএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, ওসি মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটনসহ অন্যান্যরা।