সাইফুল ইসলামঃ
গত ৭ ডিসেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নভেম্বর/২০২১ মাসিক অপরাধ সভায় বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম- এর নেতৃত্বে অপরাধ দমন, মামলা তদন্ত তদারকি, জনগণের অভিযোগ দ্রুততার সাথে সুষ্ঠুভাবে নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করার রেঞ্জের বিভিন্ন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
এসময় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পাবলিক রিলেশনস্ অফিসার (পিআরও) হিসেবে ইন্সপেক্টর মোঃ জিয়াউল আহসানকে সাফল্যের স্বীকৃতি স্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ক্রেস্ট প্রদান করেন বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান স্যার ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের এডিশনাল ডিআইজি এহসান উল্লাহ্ ও পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজান হোসেন ।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শ্রদ্ধাভাজন ওসি জিয়াউল আহসানকে। তিনি এক সময় বাবুগঞ্জ,মুলাদী,বানারীপাড়া থানায় সুনামের সাথে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।