• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ভাইস চেয়ারম্যান সুমনের শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ
কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ভাইস চেয়ারম্যান সুমনের শীতবস্ত্র বিতরন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে

আজ শনিবার দুপুরে কৃষি ব্যাংক এর সম্মুখে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরন করেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন। শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবিএম শাহজাহান, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাগীর হোসেন প্রমুখ।