— –
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ চতুর্থ ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ ও সুষ্ঠু হলে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান পদপ্রার্থী মোঃ আনিছুর রহমান সবুজ।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আনিছুর রহমান সবুজ। সে লক্ষে তিনি চাঁদপাশা ইউনিয়নের উন্নয়নের ধারা চলমান রাখতে পুররায় চেয়ারম্যান নির্বাচিত হতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতুড়ী প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
আনিচুর রহমান সবুজ বলেন, পুনরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ের লক্ষে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছি। তিনি আরো বলেন, বিগত দুই মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। সরকারি বরাদ্দ সঠিকভাবে সুষম বন্টন করেছি। রাস্তা ঘাট উন্নয়নে কাজ করেছি। আমার বাবাও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করছেন। ইউনিয়নবাসী আমার পরিবারকে ভালোবাসে বলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। অতীতের মত এবারও আমি জনগণের ব্যাপক সারা পাচ্ছি । সুষ্ঠু ভোট গ্রহন হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশআল্লাহ। শনিবার দিনভর চাঁদপাশা ইউনিয়নের সায়র কোলচর, গাজীপুর,রফিয়াদী,পোষ্ট অফিসের হাট ,বায়লাখালী এলাকায় গণসংযোগ কালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। গনসংযোগ কালে তাঁর সাথে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।