• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২১, ১৬:০৯ অপরাহ্ণ
বরিশাল প্রেসক্লাব নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২৪ ডিসেম্বর। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ শনিবার (১১ ডিসেম্বর) মনোনয়ন ক্রয়ের শেষ দিন ছিলো। শেষ দিন মিলিয়ে মোট ৫৩টি মনোনয়ন ক্রয় করেছেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন জানান, মনোনয়ন ক্রয়ের সময়সীমা ছিলো শনিবার রাত ৮টা পর্যন্ত। এ সময়ে মোট ৫৩টি ফরম ক্রয় করেছেন প্রার্থীরা।

এর মধ্যে সভাপতি পদে ৬, সহ-সভাপতি পদে ৭, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সাধারণ সম্পাদক পদে ৪, কোষাধ্যক্ষ পদে ২, পাঠাগার সম্পাদক পদে ২, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ২, ক্রিয়া সম্পাদক পদে ৩, দপ্তর সম্পাদক পদে ২, নির্বাহী সদস্য পদে ২০ জন মনোনয়ন ক্রয় করেছেন। এ সময় নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।